আল-আরাফাহ ইসলামী ব্যাংক নির্বাহী কমিটির ৭৩০তম সভা

Printed Edition

আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি’র নির্বাহী কমিটির ৭৩০তম সভা বৃহস্পতিবার ব্যাংকের প্রধান কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান আলহাজ সেলিম রহমান সভায় সভাপতিত্ব করেন। সভায় ব্যাংকের নির্বাহী কমিটির অনুমোদন ক্ষমতার আওতায় ব্যাংকের বিনিয়োগ প্রস্তাবনাসমূহ পর্যালোচনান্তে সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় নির্বাহী কমিটির সদস্য হাফেজ আলহাজ মো: এনায়াত উল্লা, আলহাজ লিয়াকত আলী চৌধুরী, আলহাজ ইঞ্জিনিয়ার খন্দকার মেজবাহ উদ্দিন আহম্মদ, আলহাজ মো: রফিকুল ইসলাম, খাজা শাহরিয়ার, ব্যবস্থাপনা পরিচালক মো: রাফাত উল্লা খান, ব্যাংকের কোম্পানি সচিব মোহাম্মদ মনিরুজ্জামান এফসিএ এবং সংশ্লিষ্ট নির্বাহীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।