জৈনপুরী খানকা (দরবার) শরিফ ও আদর্শ ইসলামী মিশন মহিলা কামিল (এমএ) মাদরাসা কমপ্লেক্সে মাসিক তাফসির ও দোয়া মাহফিল গত ২ জুলাই অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে তাফসির পেশ ও আখেরি মুনাজাত পরিচালনা করেন জৈনপুরী পীর আল্লামা সৈয়দ মাহবুবুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আজীবন সদস্য ও কার্যকরী সদস্য (সচিব) আলহাজ শেখ জহির আহমেদসহ বহু ওলামায়ে কেরাম।
এ ছাড়াও বয়ান পেশ করেন সহকারী অধ্যাপক মাওলানা তুজাম্মেল হক, পীরজাদা সৈয়দ মিশকাতুর রহমান জৈনপুরী এবং মাদরাসার আরবি প্রভাষক মাওলানা একরামুল হক শরীফ প্রমুখ।
মাহফিলে এইচএসসি ও আলিম শিক্ষার্থীদের সফলতা কামনা করে এবং বর্তমান সরকার ও দেশবাসীর মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়। বিজ্ঞপ্তি।



