ফরিদপুরে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

Printed Edition

অগ্রণী ব্যাংক পিএলসির ১০০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও অগ্রগতি বিষয়ে ফরিদপুরে ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার ফরিদপুরে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো: আনোয়ারুল ইসলাম। এ সময় তাৎক্ষণিক খেলাপি ও শ্রেণীকৃত ঋণ থেকে ১৬২ জন গ্রাহকের কাছ থেকে নগদ এক কোটি ৯৩ লাখ টাকা আদায় হওয়ায় এ বিষয়ে ব্যবস্থাপনা পরিচালক সার্কেলের ঋণ আদায়ে সবাইকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে নির্দেশনা দেন। এ ছাড়াও তিনি এক্সপেক্টেড ক্রেডিট লস কমানো, সিএমএসএমই ঋণ বিতরণ, রেমিট্যান্স আহরণের জন্য বিশেষ গুরুত্বারোপ করেন। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার, মো: আবুল বাশার ও রূবানা পারভীন। ফরিদপুর সার্কেলের মহাব্যবস্থাপক সুপ্রভা সাঈদের সভাপতিত্বে সার্কেলাধীন নির্বাহী, ফরিদপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ অঞ্চলের অঞ্চল প্রধান ও শাখা ব্যবস্থাপক এবং বিভিন্ন শাখার গ্রাহকরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।