বগুড়া অফিস
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র, প্রধানমন্ত্রী তারেক রহমানের কনিষ্ঠ ভ্রাতা, বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বুধবার বাদ জোহর বগুড়া জেলা বিএনপির আয়োজনে বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিলে অংশ নেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, সাবেক জেলা সভাপতি ভিপি সাইফুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য জয়নাল আবেদীন চান, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, কেন্দ্রীয় সদস্য আলী আজগর তালুকদার হেনা, জেলা সাংগঠনিক সদস্য সহিদ উন নবী সালাম, কে এম খায়রুল বাশার ও জাহিদুল ইসলাম হেলাল, শেখ তাহা উদ্দিন নাইন, শাহাদত হোসেন, রাজু হোসেন পাইকাড় প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের ইমাম মাওলানা বেলায়েত হোসেন। এ ছাড়া কোকোর রূহের মাগফেরাত কামনা করে বাদ আসর একই স্থানে জিয়া পরিবারের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


