রাজধানীর শ্যামলী রিং রোডে অবস্থিত বাদশাহ ফয়সল ইনস্টিটিউটের (স্কুল অ্যান্ড কলেজ) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা- ২৮ ও ২৯ জানুয়ারি অনুষ্ঠিত হয়। বালক ও বালিকা পৃথকভাবে অনুষ্ঠিত এ ক্রীড়া প্রতিযোগিতায় বলাক শাখায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের গভর্নিং বডির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম খান এফ.সি.এ এবং বালিকা শাখায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নারী সংগঠক, নারী অধিকার আন্দোলনের সেক্রেটারি মিসেস নাজমুন নাহার। প্রতিষ্ঠানের অধ্যক্ষ লে. কর্নেল (অব:) ড এ কে এম মাকসুদুল হক পিএসসির সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ স্টাফ কলেজের ডিআইজি (একাডেমিক অ্যান্ড রিসার্চ) ডক্টর এম এ সোবহান, পিপিএম। এ ছাড়াও উপস্থিত ছিলেন মোহাম্মদপুর থানা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: রাজু আহমেদ, বাদশাহ ফয়সল ট্রাস্টের সেক্রেটারি মো: শহীদ ফারুকী। অনুষ্ঠানে ক্ষুদে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শিত হয়। ইনসাফের পক্ষে শহীদ ওসমান হাদির আত্মত্যাগকে উপজীব্য করে নির্মিত ডিসপ্লে উপস্থিত দর্শকদের অশ্রুসিক্ত করে। বিজ্ঞপ্তি।



