আরিফুল বারী ব্যাংক এশিয়ার নতুন উপব্যবস্থাপনা পরিচালক

Printed Edition

অভিজ্ঞ ব্যাংকার মো: আরিফুল বারী ব্যাংক এশিয়া পিএলসিতে উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ ক্রেডিট অফিসার হিসেবে যোগদান করেছেন।

ব্যাংকিং খাতে ২৫ বছরেরও বেশি সময়ের বহুমাত্রিক ও সমৃদ্ধ অভিজ্ঞতার অধিকারী আরিফুল বারী টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জন, প্রাতিষ্ঠানিক সম্পর্ক সুদৃঢ়করণ এবং বিচক্ষণ ঝুঁকি ব্যবস্থাপনার সংস্কৃতি গড়ে তোলার ক্ষেত্রে একজন দক্ষ ও সফল পেশাজীবী হিসেবে সুপরিচিত।

ব্যাংক এশিয়ায় যোগদানের আগে তিনি সিটি ব্যাংক পিএলসির হোলসেল ব্যাংকিং বিভাগে বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ ও নেতৃস্থানীয় দায়িত্ব পালন করেন। এইচএসবিসি বাংলাদেশে যোগদানের মাধ্যমে তিনি পেশাগত জীবন শুরু করেন এবং ব্যাংকিংয়ের বিভিন্ন ক্ষেত্রে বিস্তৃত ও বহুমাত্রিক অভিজ্ঞতা অর্জন করেন।

আরিফুল বারী অর্থনীতিতে উচ্চশিক্ষা সম্পন্ন করেছেন। এ ছাড়া দেশ-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা ও সেমিনারে অংশগ্রহণের মাধ্যমে তিনি পেশাগত জ্ঞান ও অভিজ্ঞতাকে সমৃদ্ধ করেছেন। বিজ্ঞপ্তি।