সংক্ষিপ্ত সংবাদ

Printed Edition

পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার ব্রাহ্মণডোরা ইউনিয়নের শৈলজুড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো বকুল সরকারের ছেলে শ্রাবণ সরকার (৮) ও সৌরভ সরকার (৬)। স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের কাজী বেনু মিয়া নিজ জমিতে মাটি কেটে ডোবা তৈরি করেন। সকালে বাড়ির পাশে ফুটবল খেলতে যায় শ্রাবণ ও সৌরভ। একপর্যায়ে অসাবধানতাবশত তারা ডোবায় পড়ে যায়। পরিবারের সদস্যরা খুঁজতে শুরু করলে প্রায় দুই ঘণ্টা পর তাদের দাদা ডোবায় খোঁজ করে শিশু দু’জনকে উদ্ধার করেন। পরে স্থানীয়রা তাদের মৃত বলে নিশ্চিত করেন। শায়েস্তাগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ওসি জানান, এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে। শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা।

বাংলাদেশ ব্যাংকের কর্মশালা

পর্যটননগরী কুয়াকাটায় জালনোট প্রতিরোধ ও নিরাপদ আর্থিক লেনদেন নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় কুয়াকাটা পর্যটন হলিডে হোমস অডিটোরিয়ামে এ কর্মশালার আয়োজন করা হয়। বাংলাদেশ ব্যাংক, বরিশাল কার্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত এ কর্মশালায় লিড ব্যাংক হিসেবে অগ্রণী ব্যাংক পিএলসি, কুয়াকাটা শাখা সমন্বয়কের দায়িত্ব পালন করে। কুয়াকাটা, আলীপুর ও মহিপুর এলাকার ১৪টি তফসিলি ব্যাংকের সহযোগিতায় আয়োজিত এ কর্মশালায় বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক, ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন। অগ্রণী ব্যাংক পিএলসি, পটুয়াখালী আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মো: মনিরুজ্জামান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক, বরিশাল কার্যালয়ের পরিচালক মো: এমদাদুল হক। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক, বরিশালের অতিরিক্ত পরিচালক সঞ্জয় কুমার দত্ত এবং কুয়াকাটা প্রেস কাবের সিনিয়র সহসভাপতি মো: মিজানুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ কৃষি ব্যাংক, কুয়াকাটা শাখার ব্যবস্থাপক এ কে এম মোর্শেদ। কুয়াকাটা (পটুয়াখালী) সংবাদদাতা।

জাল নোট রোধে ওয়ার্কশপ

জাল নোটের প্রচলন প্রতিরোধে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলনকে অগ্রণী ব্যাংকের সহযোগিতায় বাংলাদেশ ব্যাংক রংপুর এ ওয়ার্কশপের আয়োজন করে। ওয়ার্কশপে বাংলাদেশ ব্যাংক রংপুরের পরিচালক মো: দেওয়ান সিরাজ সভাপতিত্ব করেন। উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ প্রধান অতিথি ছিলেন। বাংলাদেশ ব্যাংক রংপুরের অতিরিক্ত পরিচালক মো: হাসান রুহী ইসলাম আসল ও জাল নোটের বৈশিষ্ট্য, নকল নোট চেনার উপায় ও করণীয় সম্পর্কে আলোচনা করেন। অন্যদের মধ্যে অগ্রণী ব্যাংক কুড়িগ্রাম অঞ্চল প্রধান এস এম আহসান হাবীব সরকার ও ভূরুঙ্গামারী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্য মো: আসাদুজ্জামান বক্তব্য রাখেন। উপজেলার বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন। ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা।

শিয়ালের কামড়ে আহত ১৫

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে তিনটি গ্রামে শিয়ালের কামড়ে নারী, শিশুসহ ১৫ জন আহত হয়েছেন। গত বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার সনমান্দি ইউনিয়নের সোনারকান্দী, ভটেরকান্দী ও নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা ও জলাতঙ্ক প্রতিরোধী টিকা দেয়া হয়েছে। আহতরা হলেনÑ সোনারকান্দী গ্রামের দেলোয়ার হোসেন, মো: লিটন, ফয়সাল, শিশু আব্দুল্লাহ, ভটেরকান্দি জামে মসজিদের ইমাম হাফেজ মিজানুর রহমান, মিনহাজুল ইসলাম, আব্দুল হাই, এক বৃদ্ধা ও নয়াপাড়ার গোলজার হোসেনসহ ১৫ জন। হঠাৎ শিয়ালের উপদ্রব বেড়ে যাওয়ায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেল থেকে সন্ধ্যার মধ্যে শিয়াল লোকালয়ে ঢুকে পথচারী ও বাড়ির আঙিনায় থাকা মানুষকে কামড়ায়। শিয়ালগুলো যাকে সামনে পেয়েছে তাকেই আক্রমণ করেছে। এতে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। আহত দেলোয়ার হোসেন বলেন, বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় শিয়াল এসে পায়ে কামড় দিয়ে পালিয়ে যায়। অপর আহত লিটন বলেন, শিয়ালগুলো খুবই হিংস্র। একজনকে কামড়ে দিয়ে অন্যজনের ওপরও হামলা চালায়। কোনো ভয় ডর নেই। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: সুমাইয়া ইয়াকুব বলেন, আহত সবাই চিকিৎসাসেবা ও ভ্যাকসিন পেয়েছেন। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে। বন্যপ্রাণী কর্তৃপরে সাথে সমন্বয় করে ব্যবস্থা নেয়া হবে। সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা।

সুবিধাভোগীদের মধ্যে ছাগল বিতরণ

নওগাঁর পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সুবিধাভোগিদের মধ্যে রিপ্লেসমেন্ট ছাগল বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা প্রশাসন এবং প্রাণিসম্পদ দফতর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে অনগ্রসর ুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের ল্েয দেয়া ছাগল কোয়ারেন্টাইন সময়কালে মারা যাওয়া ছাগলের পরিবর্তে সুফলভোগীদের মধ্যে পুনরায় ছাগল বিতরণ করা হয়। এতে ৩২ জন সুবিধাভোগিকে ছাগল দেয়া হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো: আতিকুর রহমান, কৃষি কর্মকর্তা মামুনূর রশিদ, বিএনপি সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম, ভেটেরিনারি সার্জন ডা: আব্দুল আজিজসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। পোরশা (নওগাঁ) সংবাদদাতা।

সরাইলে ভুল চিকিৎসায় রোগী মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের মনোয়ারা হাসপাতালে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ উঠেছে। ডাক্তারের পরিবর্তে নার্স দিয়ে সিএনজি চালক হেলাল মিয়ার স্ত্রী রহিমা বেগমকে ডিএনসিসি করাতে গিয়ে পেটের খাদ্যনালী কেটে ফেলা হয় বলে অভিযোগ উঠেছে। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়। পরিবার সূত্রে জানা যায়, গত ২৬ জুন পেটের শিশু মৃত হওয়ায় রহিমা মনোয়ারা হাসপাতালে যান। হাসপাতালের পরিচালক বিপ্লবের নির্দেশে নার্স ডিএনসিসি করতে গিয়ে খাদ্যনালী কেটে ফেলেন। রোগীকে বাড়ি পাঠানো হলে অবস্থার অবনতি ঘটে। ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ হাসপাতাল তাকে ঢাকা মেডিক্যালে রেফার করে। চিকিৎসা খরচ জোগাতে স্বামী হেলাল মিয়া তার একমাত্র সিএনজি চালিত গাড়িটি বিক্রি করে দেন। মৃত রহিমার দু’টি সন্তান রয়েছে। স্থানীয় মোহাম্মদ আব্দুল করিম জানান, আগেও এ হাসপাতালটির বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ রয়েছে। এদিকে অভিযুক্ত পরিচালক বিপ্লব মিয়া এসব অভিযোগ অস্বীকার করেছেন। সিভিল সার্জন ডা: মো: নোমান মিয়া বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা।

কিনিকে নবজাতকের মৃত্যু

বগুড়ার সোনাতলায় ঈশিতা কিনিকে নরমাল ডেলিভারির অপচেষ্টা করতে গিয়ে গর্ভস্থ নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। নবজাতকের বাবা ছালজার রহমান কিনিক কর্তৃপরে বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৬ জুলাই প্রসবব্যথায় তার স্ত্রী সাহেলা বেগমকে কিনিকে ভর্তি করানো হয়। কিনিক কর্তৃপ নরমাল ডেলিভারির চেষ্টা করতে গেলে এক সময় পরিস্থিতি জটিল আকার ধারণ করে। তখন কর্তৃপক্ষ প্রসূতিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। সেখানে সিজারিয়ানে মৃত নবজাতক প্রসব হয়। চিকিৎসকরা জানান, নবজাতকের হাত ভাঙা ও অস্বাভাবিকভাবে নরম ছিল। অভিযোগে উল্লেখ করা হয়, কয়েকদিন আগে কিনিকেই আল্ট্রাসনোগ্রামে শিশুর অবস্থান দেখে প্রসূতিকে সিজারিয়ানের প্রয়োজন রয়েছে বলে জানানো হয়েছিল। সেই তথ্য জেনেও নরমাল ডেলিভারির চেষ্টা করা হয়েছে। কিনিকের স্বত্বাধিকারীর বক্তব্য পাওয়া যায়নি। থানার দ্বিতীয় অফিসার ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তদন্ত সাপেে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন। সোনাতলা (বগুড়া) সংবাদদাতা।