মনোনয়ন জমা দিলেন ফজলুর রহমান

Printed Edition
মনোনয়ন ফরম জমা দিচ্ছেন অ্যাডভোকেট ফজলুর রহমান : নয়া দিগন্ত
মনোনয়ন ফরম জমা দিচ্ছেন অ্যাডভোকেট ফজলুর রহমান : নয়া দিগন্ত

ইটনা (কিশোরগঞ্জ) সংবাদদাতা

কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে বিএনপি থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন জমা দিয়েছেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। রোববার দুপুরে নেতাকর্মীকে সাথে নিয়ে সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে মনোনয়ন জমা দেন।

স্থানীয় বিএনপির নেতাকর্মীদের উপস্থিতিতে তিনি বলেন, জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই। আমি যদি নির্বাচিত হই তা হলে এলাকাবাসীর জন্য এখানে একটি ভালো উন্নতমানের মেডিক্যাল কলেজ করবো। একজন মুক্তিযোদ্ধা ও অভিজ্ঞ আইনজীবী হিসেবে তিনি এই জনপদের উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা এলাকাবাসীর।