প্রশ্ন : ১. কেউ যদি হারাম খায় অথবা তার যদি হারাম ইনকাম থাকে তাহলে সে যদি সেখান থেকে তওবা করে তাহলে কি তার তাওবা কবুল হবে? এ ক্ষেত্রে কিভাবে তাওবা করতে হবে। হারাম খাওয়া ছেড়ে দিয়ে তাওবা করলে তাওবা কবুল হবে? হারাম উপার্জনের টাকা দান না করলে কি তার তাওবা কবুল হবে?
২. যদি কেউ হারাম খায় অথবা খেয়েছে এর জন্য কি তার অন্যান্য গুনাহ তাওবা করলেও মাফ হবে না? যেহেতু হারাম খেলে দোয়া কবুল হয় না।
যেমন : কোনো ব্যক্তি হারাম খেয়েছিল এবং তার একটি জিনার গুনাহ আছে। এখন সে জিনার গুনাহ থেকে তাওবা করতে চায়। এখন কি হারাম খাবারের কারণে তার জিনার গুনাহ মাফ হবে না?
উত্তর : হারাম উপার্জন থেকে তাওবা করার পর সে আবার হারাম উপার্জন করবে না। আগের হারাম টাকাগুলো যাদের থেকে নিয়েছে তাদেরকে যতটা সম্ভব দেয়ার চেষ্টা করবে। যদি সবাইকে দেয়া সম্ভব না হয় তাহলে সাওয়াবের নিয়ত ছাড়া গরিবদের দিয়ে দিবে। টাকার সঙ্কটের কারণে সাথে সাথে সব হারাম টাকা পাওনাদারদের বা গরিবদের দিতে না পারলেও হিসাব করে ধীরে ধীর যতটা সম্ভব দিয়ে দিবে। হারাম খাওয়া অবস্থায় অন্য গুনাহ থেকে করা তাওবা কবুল হবে। দোয়া কবুল আর তাওবা কবুল এক নয়।
-ফতোয়া বিভাগ : আস-সুন্নাহ ট্রাস্ট


