শীতবস্ত্র বিতরণ

মাদারগঞ্জে ১২০০ শীতবস্ত্র বিতরণ

Printed Edition
মাদারগঞ্জে ১২০০ শীতবস্ত্র বিতরণ
মাদারগঞ্জে ১২০০ শীতবস্ত্র বিতরণ

জামালপুরের মাদারগঞ্জে মানবতারসেবায় সর্ববৃহৎ অরাজনৈতিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সপ্তাহব্যাপী কর্মসূচির ধারাবাহিকতায় মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার বীরপাকেরদহ দারুল উলুম কাওমি মাদরাসাসহ সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট এক হাজার ২০০ জন দরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা সদস্য ইফতেখার চৌধুরী লেমন। সভাপতিত্ব করেন শাহ আলী মণ্ডল (ঘেরু)। উপদেষ্টা সদস্য শাহ জাহান সিরাজ, রকিবুল ইসলাম ও এমডি মামুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উন্নয়নবিষয়ক সম্পাদক সিঙ্গাপুর প্রবাসী রায়হান রনি। মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা।