শাহ্জালাল ইসলামী ব্যাংকের ১৩% লভ্যাংশ অনুমোদন

Printed Edition

শাহ্্জালাল ইসলামী ব্যাংক পিএলসির ২৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল ডিজিটাল প্লাটফর্মে (অনলাইন ভিডিও কনফারেন্সের মাধ্যমে) অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ। সভায় ২০২৫ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের নিরীক্ষিত হিসাববিবরণী এবং নিরীক্ষা প্রতিবেদন গৃহীত ও অনুমোদিত হয়। এ ছাড়া সভায় ২০২৫ সালের সমাপ্ত বছরে শেয়ার হোল্ডারদের জন্য ১৩ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের বিষয়টি অনুমোদিত হয়। সভায় ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ এবং ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকের এসইভিপি ও কোম্পানি সচিব মো: আবুল বাশার। সভায় অন্যদের মধ্যে ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ ও ফকির আখতারুজ্জামান, পরিচালকবৃন্দ মো: সানাউল্লাহ সাহিদ, আব্দুল বারেক, আক্কাচ উদ্দিন মোল্লা, খন্দকার শাকিব আহমেদ, ইঞ্জিনিয়ার মো: তৌহীদুর রহমান, আবদুল হাকিম, স্বতন্ত্র পরিচালক মো: রিয়াজুল করিম এবং শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সদস্য মুফতি মোহাম্মদ মিজানুর রহমান উপস্থিত ছিলেন। এ ছাড়াও ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো: আব্দুল্লাহ আল-মামুন, উপ-ব্যবস্থাপনা পরিচালক এম এম সাইফুল ইসলাম ও মো: জাফর ছাদেক, এফসিএ, ব্যাংকের আইন উপদেষ্টা ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজীজ, ব্যাংকের বহিঃনিরীক্ষক আজিজ হালিম খায়ের চৌধুরী অ্যান্ড কোংয়ের পার্টনার মো: আশরাফুজ্জামান, এসিএ, ইন্ডিপেনডেন্ট স্ক্রুটিনাইজার জেসমিন অ্যান্ড অ্যাসোসিয়েটসের প্রতিনিধি জেসমিন আক্তার, এফসিএস এবং শেয়ারহোল্ডাররা অনলাইনে ওই এজিএমে অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি।