সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের ইংরেজি বিভাগের ফল সেমিস্টার ২০২৬ এর শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম সম্প্রতি বিশ^বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভিসি (ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান। অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন রেজিস্ট্রার এ এফ এম মোদাচ্ছের আলী, বিভাগের এলামনাই অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি আ.জ.ম. ওমর ফারুক এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হাসান মানিক। এছাড়াও বিভাগের প্রধান আরমান হোসেনসহ বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলা, আইন ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর চৌধুরী মোহাম্মদ আলী। বিজ্ঞপ্তি।



