নিউ ইয়র্কে ধর্ষণের দায়ে এক ব্যক্তির ২৫ বছরের কারাদণ্ড

Printed Edition

নিউ ইয়র্ক প্রতিনিধি

নিউ ইয়র্কের কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নি মেলিন্ডা কাটজ জানান, কুইন্স ভিলেজের ৬০ বছর বয়সী এক ব্যক্তিকে নিজ মেয়েকে দীর্ঘদিন ধরে যৌন নির্যাতন ও ধর্ষণের দায়ে ২৫ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

ডিস্ট্রিক্ট অ্যাটর্নি কাটজ বলেন, একজন অভিভাবকের সবচেয়ে মৌলিক দায়িত্ব হলো সন্তানকে নিরাপদ রাখা। কিন্তু এই আসামি নিজের ছোট মেয়ের ওপর নির্যাতন চালিয়ে সেই দায়িত্বের চরম লঙ্ঘন করেছেন। সাহস করে ভুক্তভোগী মুখ খোলার কারণেই আজ আসামিকে তার নিন্দনীয় কর্মকাণ্ডের জন্য জবাবদিহির আওতায় আনা সম্ভব হয়েছে।

২৯ জুনের রায়ের পর কুইন্স সুপ্রিম কোর্টের বিচারক ইরা মারগুলিস ২৯ জুলাই তাকে ২৫ বছরের কারাদণ্ড এবং মুক্তির পর ২০ বছরের তত্ত্বাবধানের সাজা দেন। কারামুক্তির পর তাকে যৌন অপরাধী হিসেবে নিবন্ধন করতে হবে। ২০২৪ সালের মে মাসে ভুক্তভোগী এক পরিবারের সদস্যের কাছে নির্যাতনের কথা জানায়। পরে আসামিকে গ্রেফতার করা হয়।