গ্রাহক ও কর্মীদের জন্য প্রজনন স্বাস্থ্যসেবা গ্রহণে এক্সক্লুসিভ সুবিধা প্রদানের লক্ষ্যে মীনা আইভিএফ অ্যান্ড ফার্টিলিটি কেয়ার লি. এবং প্রাইম ব্যাংক পিএলসির মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি ঢাকার প্রাইম অ্যাসোসিয়েটসে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর করা হয়, যা প্রাইম ব্যাংকের স্টেকহোল্ডারদের জন্য ভ্যালু-অ্যাডেড সেবা সম্প্রসারণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংক পিএলসির এসইভিপি ও হেড অব লাইয়াবিলিটি শায়লা আবেদীন এবং মীনা আইভিএফ অ্যান্ড ফার্টিলিটি কেয়ার লিমিটেডের চিফ কনসালট্যান্ট ডা: লুবনা ইয়াছমিন। এ সময় আরো উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসির হেড অব কার্ডস অ্যান্ড মার্চেন্ট অ্যাকুইজিশন হোসাইন মোহাম্মদ জাকারিয়া এবং মীনা আইভিএফ অ্যান্ড ফার্টিলিটি কেয়ার লিমিটেডের সিনিয়র ম্যানেজার (অপারেশনস) মেহমুদ হাসান জয়সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।


