আন্তঃশাহীন বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল প্রতিযোগিতায় বিএএফ শাহীন ইংলিশ মিডিয়াম কলেজকে পরাজিত করে বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলা চ্যাম্পিয়ন হয়। গতকাল সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সহকারী বিমানবাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল রুশাদ দীন আছাদ প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। চূড়ান্ত বিতর্ক প্রতিযোগিতাটি মডারেটর হিসেবে পরিচালনা করেন ডিবেট ফর ডেমোক্র্যাসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন শান্তনু চৌধুরী। চার দিনব্যাপী এ আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা ছাড়াও কুইজ, গণিত, বিজ্ঞান ও স্পেলিং কম্পিটিশন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বিমানবাহিনী পরিচালিত বাংলাদেশের ১০টি বিএএফ শাহীন স্কুল ও কলেজের প্রায় ৩০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রধান অতিথির বক্তব্যে এয়ার ভাইস মার্শাল রুশাদ দীন আছাদ বলেন, সংসদে দাঁড়িয়ে যুক্তি সহকারে তথ্য উপস্থাপন করা, নিজের বক্তব্য জোরালোভাবে উপস্থাপন করে মনোযোগ আকর্ষণ করার ভিত্তি এই বিতর্কের মঞ্চ। প্রতিদ্বন্দ্বীদের শত্রুতার চোখে না দেখে যুক্তির মাধ্যমে সবকিছু মোকাবেলা করতে হবে। বিজ্ঞপ্তি



