ঢাকাস্থ মিরসরাই জাতীয়তাবাদী ফোরামের মতবিনিময়

Printed Edition

এম মাঈন উদ্দিন মিরসরাই (চট্টগ্রাম)

ঢাকাস্থ মিরসরাই জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে চট্টগ্রাম-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যানের নির্বাচনকে সামনে রেখে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় মতিঝিল কিচেন ইয়ার্ডে ফোরামের সভাপতি মো: আইয়ুব খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় সভায় অতিথির বক্তব্য রাখেন নুরুল আমিন চেয়ারম্যান।

এ ছাড়া এতে আরো বক্তব্য রাখেন ফোরামের উপদেষ্টা নাইমুল হাসান শিমুল, শেখ শাহাদাত হোসেন, সিনিয়র সহসভাপতি আনোয়ার হোসেন, জি এম কামরুল, সহসভাপতি নজরুল, ইকরাম ভূঁইয়া, প্রফেসর শামীমা ইয়াসমিন মিথিলা, ফোরামের সদস্য আনিসুর রহমান চৌধুরী মাসু, প্রফেসর আবদুল কুদ্দুস, সাংবাদিক শামসুদ্দিন শামস, একরাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একরামুল হকসহ আরো অনেকে।

সভায় ফোরামের নেতারা ধানের শীষের মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যানকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যাশা করেন।