হাইকোর্টের বিচারপতির বারি পরিদর্শন

Printed Edition
হাইকোর্টের বিচারপতির বারি পরিদর্শন
হাইকোর্টের বিচারপতির বারি পরিদর্শন

গাজীপুর মহানগর প্রতিনিধি

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মোহাম্মদ উল্লাহ গতকাল বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট-বারি পরিদর্শন করেন। তার নেতৃত্বে প্রতিনিধি দলে আরো উপস্থিত ছিলেন- গাজীপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মমতাজ পারভীন, মহানগর দায়রা জজ শহরিয়ার কবির, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুস সালাম, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহমেদ শাহরিয়ার তারেক প্রমুখ।

পরে বারি মহাপরিচালকের সভাকক্ষে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য ও ইনস্টিটিউটের কার্যক্রম, গবেষণা অগ্রগতি এবং সাফল্য উপস্থাপনা করেন বারির মহাপরিচালক ড. মো: আব্দুল্লাহ ইউছুফ আখন্দ।

এ সময় উপস্থিত ছিলেন- পরিচালক (সেবা ও সরবরাহ) ড. আশরাফ উদ্দিন আহমেদ, পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মুহাম্মদ আতাউর রহমান, পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. মো: আব্দুর রশীদ, পরিচালক (উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র) ড. ফারুক আহমেদ, পরিচালক (কন্দাল ফসল গবেষণা কেন্দ্র) ড. মো: মতিয়ার রহমানসহ ইনস্টিটিউটের বিভিন্ন কেন্দ্র ও বিভাগের সিনিয়র বিজ্ঞানীরা।