মুক্তাগাছা প্রেস ক্লাবের সদস্য, সাপ্তাহিক আলোড়ন বার্তার বার্তা সম্পাদক, ময়মনসিংহ প্রেস ক্লাবের সাবেক সহসভাপতি, মুক্তাগাছা প্রেস ক্লাবের আহ্বায়ক সিনিয়র সাংবাদিক এ জেড এম ইমাম উদ্দিন মুক্তার কনিষ্ঠ ছেলে সাংবাদিক খালেদ খুররম (৪৩) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। শনিবার রাত আড়াইটায় ময়মসনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস ও কিডনির সমস্যায় ভোগছিলেন। তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে মুক্তাগাছা প্রেস ক্লাবের সাংবাদিক, বিভিন্ন সমাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিরা শোক প্রকাশ করেছেন। শোক সন্তোপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
মরহুমের প্রথম নামাজে জানাজা বেলা ১১টায় মুক্তাগাছা আব্বাছিয়া আলিয়াম মাদরাসায় মডলে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। ২য় নামাজে জানাজা বাদ জোহর মরহুমের নিজ গ্রাম উপজেলার খিলগাতি গ্রামে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মুক্তাগাছা (ময়মনসিংহ) সংবাদদাতা।



