রংপুরে ক্যাফে থেকে ৫ তরুণ-তরুণী আটক

Printed Edition

রংপুর ব্যুরো

রংপুর মহানগরীর ক্যাফে গ্রিন ভ্যালিতে অভিযান চালিয়ে পাঁচ তরুণ-তরুণীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। গত বুধবার দুপুরে নগরীতে গোপন সংবাদের ভিত্তিতে টার্মিনাল বড়বাড়ি রোডের ক্যাফেতে অভিযান চালানো হয়। অভিযান পরিচালনাকারী মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল) জোবায়ের ইসলাম জানান, বিভিন্ন অভিযোগে তাদের আটক করে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে। ওই ক্যাফের বিরুদ্ধে আইনবহির্ভূত কর্মকাণ্ডের অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সেখানে মাদক সেবনসহ বিভিন্ন অপরাধ ও অসামাজিক কার্যকলাপ ও ক্যাসিনো খেলার অভিযোগ রয়েছে। এর আগে সেনাবাহিনী ওই ক্যাফেতে অভিযান চালিয়ে মাদকসহ আটজনকে গ্রেফতার করেছিল।