সম্প্রতি শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির করপোরেট প্রধান কার্যালয়ে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি ও পদ্মা ডায়াগনস্টিক সেন্টার লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক মো: জাফর ছাদেক, এফসিএ’র উপস্থিতিতে ব্যাংকের মানবসম্পদ বিভাগের প্রধান এ. কে. এম. হাসান রহিম এবং পদ্মা ডায়াগনস্টিক সেন্টার লিমিডের জেনারেল ম্যানেজার মোহাম্মদ আব্দুস সায়েম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তির ফলে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির কর্মকর্তারা পদ্মা ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড থেকে স্বাস্থ্য সেবা গ্রহণে ২৫ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট সুবিধা উপভোগ করতে পারবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যদের মধ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংকের মানবসম্পদ বিভাগের ভাইস প্রেসিডেন্ট ফজলুল করিম খান, কার্ড ডিভিশনের প্রধান মো: রিয়াদ হোসেন, কার্ড ডিভিশনের এভিপি মো: শফিউল ইসলাম, ব্যাংকের জনসংযোগ বিভাগের ইনচার্জ ও ব্যাংক ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কে. এম. হারুনুর রশীদ এবং পদ্মা ডায়াগনস্টিক সেন্টার লিমিটেডের হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মো: হাবিবুল ইসলাম রুবেলসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।



