ক্রীড়া প্রতিবেদক
শ্রীলঙ্কার কালুথারায় অনুষ্ঠানরত কমনওয়েথ দাবা চ্যাম্পিয়নশিপের ওপেন বিভাগের অষ্টম রাউন্ডের খেলা শেষে ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ আট খেলায় ৬ পয়েন্ট নিয়ে ৫ জনের সাথে মিলিতভাবে তৃতীয় স্থানে রয়েছেন। আট খেলায় ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম ৫ পয়েন্ট, রায়ান রশিদ মুগ্ধ সাড়ে চার পয়েন্ট ও মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদ ৩ পয়েন্ট পেয়েছেন। বয়স ভিত্তিক গ্রুপে অঙ্ক’র্ধ্ব-১২ গ্রুপে রায়ান রশিদ মুগ্ধ ও বালিকা অনূর্ধ্ব-১৬ গ্রুপে জান্নাতুল প্রীতি ৮ খেলায় সাড়ে চার পয়েন্ট করে, ওপেন অনুর্ধ্ব-১৮ গ্রুপে মোঃ জায়ান খান সাড়ে তিন পয়েন্ট ও ওপেন অনূর্ধ্ব-১৬ গ্রুপে সায়ান মেহরাব হোসেন ৩ পয়েন্ট পেয়েছেন।



