সিলেটে উইমেন্স মেডিক্যাল কলেজের শীতবস্ত্র বিতরণ

Printed Edition

সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালের স্পন্সর প্রতিষ্ঠান হলি সিলেট হোল্ডিং কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান অধ্যাপক ডা: ফজলুর রহিম কায়সার বলেছেন, সমাজের হতদরিদ্র শীতার্ত মানুষেরা আমাদেরই আপনজন। তাই তাদের বিপদে আপদে সামর্থ্য অনুযায়ী আমাদেরকেই এগিয়ে আসতে হবে। উইমেন্স মেডিক্যাল কলেজ শুধু চিকিৎসা সেবার মধ্যে সীমাবদ্ধ নয়। যে কোনো দুর্যোগে আর্ত-মানবতার কল্যাণে প্রতিষ্ঠানটি এগিয়ে আসছে। এবারও শীতার্ত মানুষের পাশে সাহায্য নিয়ে দাঁড়িয়েছে। গত বুধবার বিকেলে সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালের উদ্যোগে সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মোল্লারগাঁও তিলকপুর গ্রামে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে কান্দিগাঁও ইউনিয়নের ফুলকচি, তিলকপুর, সাদিপুর ও মোল্লারগাঁও গ্রামের দুই শতাধিক শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় সমাজসেবী নাজির উদ্দিন, লালা মেম্বার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সিলেট ব্যুরো।