মেধাবী মুখ

সুমাইয়া আক্তার

Printed Edition

পীরগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান জাহাঙ্গীরাবাদ ব্রাইট স্টার হাইস্কুল অ্যান্ড কিংন্ডার গার্টেনের ছাত্রী মোছা: সুমাইয়া আক্তার সুরভী ময়মনসিংহ মেডিক্যাল কলেজে ৬৩তম ব্যাচে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন। গতকাল সোমবার দুপুরে তাকে স্কুলের প্রধান ফটক থেকে ফুল ছিটিয়ে শুভেচ্ছা জানান শিক্ষার্থীরা।

অধ্যক্ষ মো: সাজু মিয়ার সভাপতিত্বে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন ব্যবস্থাপনা পরিচালক সুলতানা রাজিয়া, শিক্ষক সন্তোষ কুমার, সাংবাদিক ডি এম আব্দুল হাকিম, শিক্ষার্থীর মা ফেরদৌসী বেগম প্রমুখ। পীরগঞ্জ (রংপুর) সংবাদদাতা।