চুনতীতে ১৯ দিনের সিরাতুন্নবী সা: মাহফিল শুরু

Printed Edition

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতী গ্রামে হজরত মাওলানা হাফেজ আহমদ (রহ:) প্রকাশ শাহ্ সাহেব চুনতী প্রবর্তিত ১৯ দিনের ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সিরাতুন্নবী সা: শুরু হয়েছে। গতকাল চুনতী শাহ্ মঞ্জিল সীরত ময়দানে বাদ জোহর এই মাহফিল শুরু হয়। এতে সভাপতিত্ব করেন মাহফিল মোতাওয়াল্লি কমিটির সভাপতি মাওলানা মুহাম্মদ হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ। উপস্থিত ছিলেন বায়তুশ শরফ আদর্শ কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা ড. সাইয়েদ মুহাম্মদ আবু নোমান। চুনতী হাকিমিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোসাইনের সঞ্চালনায় আলোচনায় আরো অংশ নেন কক্সবাজার তাফহিমুল কুরআন আলিম মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা জয়নুল আবেদীন। দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন সলিমা সিরাজ মহিলা ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা হামেদ হাসান। আলোচনায় অংশ নেন চকরিয়া মিশকাতুল মিল্লাত দাখিল মাদরাসার সহ-সুপার মাওলানা আশরাফুল মোস্তফা বিন নুরী এবং লোহাগাড়া বড়হাতিয়া এশাআতুল উলুম ফাজিল মাদরাসার প্রভাষক হাফেজ মাওলানা মাহের শামস, চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল জামে মসজিদের খতিব মাওলানা রফিক উল্লাহ মিয়াজি এবং লোহাগাড়া আমিরাবাদ সুফিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা শাহাদত হোসাইন। বিজ্ঞপ্তি।