কুয়াকাটায় ৪ দিনে ৩ ট্রলারডুবি নিখোঁজ ১৩ জেলে

Printed Edition

পটুয়াখালী প্রতিনিধি

বঙ্গোপসাগরে বিরাজমান নিম্নচাপ, সক্রিয় মৌসুমি বায়ু ও উত্তাল সাগরের কারণে কুয়াকাটাসংলগ্ন গভীর সাগরে গত চার দিনে পৃথক তিনটি মাছধরা ট্রলার ডুবে গেছে। এসব ঘটনায় এ পর্যন্ত ১৩ জেলে নিখোঁজ রয়েছেন। এ ছাড়া বৈরী আবহাওয়ায় আরো অন্তত পাঁচটি ট্রলার ক্ষতিগ্রস্ত হয়েছে।

সর্বশেষ গতকাল দুপুরে চরবিজয় সংলগ্ন বঙ্গোপসাগরে ছয় জেলেসহ একটি ছোট মাছধরা ট্রলার ডুবে যায়। ট্রলারের মালিক মাসুদ মাঝিকে জীবিত উদ্ধার করা হলেও বাকি পাঁচ জেলের কোনো সন্ধান মেলেনি।

এর আগে মঙ্গলবার বিকেলে ফকিরহাটের এফবি মহিমা নামে একটি ট্রলার ১৮ জেলেকে নিয়ে ডুবে যায়। পরে ১৬ জনকে জীবিত উদ্ধার করা হলেও দুই জেলে এখনো নিখোঁজ রয়েছেন।