২৪ জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে ইবনে সিনা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, কলোনী বগুড়ার উদ্যোগে গত বুধবার বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত আয়োজিত এ ক্যাম্পে ৩১ জন বিশেষজ্ঞ চিকিৎসক প্রায় এক হাজার ৩০০ অসহায় ও দুস্থ রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ব্যবস্থাপত্র প্রদান করেন। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের অধ্যাপক ডা: সলিমুল্লাহ আকন্দ। সভাপতিত্ব করেন ইউনিটের ডেপুটি ডিরেক্টর (মেডিক্যাল সার্ভিস) ডা: এ কে এম মাসুদ পারভেজ। প্রধান আলোচক ছিলেন নবজাতক ও শিশুরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা: লিয়াকত আলী। এ সময় ইবনে সিনার অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন। বগুড়া অফিস।



