বাংলাদেশ থাইরয়েড ক্যান্সারে অনেক মানুষ আক্রান্ত। বিশ্বব্যাপী গত তিন দশকে থাইরয়েড ক্যান্সারের প্রকোপ ক্রমবর্ধমান রয়েছে। বেশির ভাগ থাইরয়েড ক্যান্সার চিকিৎসার ফলে সম্পূর্ণ ভালো হয়ে যায়। খুব অল্প কিছুসংখ্যকের ফলাফল ভালো হয় না। গবেষণায় দেখা যাচ্ছে অনেক থাইরয়েড ক্যান্সারের শুধুমাত্র আক্রান্ত অংশের অপারেশন করলেই (হেমিথাইরয়ডেক্টমি) দীর্ঘ দিন ভালো থাকে। এ জন্য আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসা নেয়া জরুরি। বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) এ ব্লক অডিটোরিয়ামে গতকাল ‘থাইরয়েড নোডুল অ্যান্ড ক্যান্সার : আপডেট অ্যান্ড বিয়ন্ড বিষয়ক ইউনিভার্সিটি সেন্ট্রাল সেমিনারে এ তথ্য জানানো হয়। বিএমইউর অটোল্যারিংগোলজি হেড অ্যান্ড নেক সার্জারি বিভাগের শিক্ষক ও হেড নেক সার্জারি ডিভিশনের প্রধান অধ্যাপক ডা: কে এম এম আব্দুস সাত্তার তার উপস্থাপিত ‘প্যারাডিজম শিফট ইন দ্য সার্জিক্যাল ম্যানেজমেন্ট অব থাইরয়েড ক্যান্সার’ প্রবন্ধে উপরোক্ত তথ্যগুলো প্রকাশ করেন।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক ডা: মো: আবুল কালাম আজাদ, প্রোভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা: মো: মুজিবুর রহমান হাওলাদার। সেন্ট্রাল সেমিনার সাব-কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা: আফজালুন নেসার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেন্ট্রাল সেমিনারটি সঞ্চালনা করেন সেন্ট্রাল সেমিনার সাব-কমিটির মেম্বার সেক্রেটারি ডা: খালেদ মাহবুব মুর্শেদ মামুন।
গুরুত্বপূর্ণ এই সেন্ট্রাল সেমিনারে নিনমাসের পরিচালক ও থাইরয়েড ডিভিশন প্রধান অধ্যাপক ডা: এ কে এম ফজলুল বারী ‘দ্য থাইরয়েড মিস্ট্রি : ফাইডিংস অ্যান্ড ফিক্সিং নোডুলস’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন। বিজ্ঞপ্তি।



