এএফপি
যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের বিরুদ্ধে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে নরওয়ে। ওয়াশিংটন তাদের প্রধান বাণিজ্যিক অংশীদার দেশগুলোর ওপর নতুন শুল্ক আরোপ করায় অসলো অভিযোগ করেছে, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) তুলনায় নরওয়ের ওপর বেশি শুল্ক বসানো হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি বছরের শুরুতে যে বৈশ্বিক শুল্ক আরোপ করেছিলেন, তার মেয়াদ শেষ হওয়ার পর শুক্রবার থেকে ৬০টি বাণিজ্যিক অংশীদার দেশের ওপর নতুন শুল্ক কার্যকর হয়েছে।
নতুন ব্যবস্থায় নরওয়ের বিভিন্ন পণ্যের ওপর ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রে রফতানি হওয়া ইউরোপীয় ইউনিয়নের পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক ধার্য করা হয়েছে। নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ এইডে বলেন, ‘নরওয়ে ও অন্যান্য দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের একতরফাভাবে শুল্ক আরোপের আমরা দৃঢ় বিরোধিতা করছি।’



