গ্রাহকদের পরিবর্তিত চাহিদা ও আধুনিক ব্যাংকিংয়ের ক্রমবিকাশের সাথে সামঞ্জস্য রেখে পূবালী ব্যাংক পিএলসি উন্নত সেবা, স্বাচ্ছন্দ্য ও গ্রাহক অভিজ্ঞতার উৎকর্ষে ধারাবাহিকভাবে বিনিয়োগ করে আসছে। ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত শিশু পার্ক শাখার আধুনিকায়ন ও নবসজ্জা সেই গ্রাহককেন্দ্রিক অঙ্গীকারেরই প্রতিফলন। সম্প্রতি আধুনিকায়ন ও নবসজ্জা শেষে শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুস সালাম। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ডায়াবেটিক অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (বাডাস) প্রেসিডেন্ট ও জাতীয় অধ্যাপক ডা: এ কে আজাদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী। এ ছাড়াও উপস্থিত ছিলেন ডায়াবেটিক অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (বাডাস) মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন, পূবালী ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক মো: শাহনেওয়াজ খান, ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ও বিশিষ্ট গ্রাহকরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসির ঢাকা কেন্দ্রীয় অঞ্চলের অঞ্চল প্রধান ও মহাব্যবস্থাপক আবু লাইছ মো: শামসুজ্জামান। স্বাগত বক্তব্য প্রদান করেন শিশু পার্ক শাখার শাখা ব্যবস্থাপক ও উপ-মহাব্যবস্থাপক ফারহানা হক। বিজ্ঞপ্তি।



