ডেঙ্গু রোগের আধুনিক চিকিৎসা, সঠিক রোগ নির্ণয় এবং কার্যকর ব্যবস্থাপনা বিষয়ে চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে গধহধমবসবহঃ ড়ভ উবহমঁব শীর্ষক একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানীর অরোরা স্পেশালাইজড হাসপাতালের ৭ম তলায় এ সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানের স্পন্সর ছিল ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি। সেমিনারে ডেঙ্গু রোগের সর্বশেষ চিকিৎসা নির্দেশিকা, রোগীর ক্লিনিক্যাল মূল্যায়ন, ফ্লুইড ম্যানেজমেন্ট, জটিলতা প্রতিরোধ এবং আধুনিক চিকিৎসা পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় বক্তারা সময়োপযোগী ও প্রমাণভিত্তিক চিকিৎসা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। অরোরা স্পেশালাইজড হসপিটালের ডিজিএম গোলাম রাকিবের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাখেন বাংলাদেশ মেডিক্যাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ও মেডিসিন বিশেষজ্ঞ ডা: নাহিদুজ্জামান সাজ্জাদ, হসপিটাল সুপারভাইজড ডিরেক্টর জনাব মো: হাফিজুর রহমান, ডিরেক্টর ডা: মাহমুদুল হাসান, ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের ডেপুটি সেলস ম্যানেজার মো: আমিনুর রহমান, ডা: আজিজুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি।



