আলজাজিরা
ব্যবসায়ী, আইনজীবী এবং ডানপন্থী রাজনীতিবিদ হিসেবে পরিচিত আবেলিয়ার্দো দে লা এসপ্রিয়েলার কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। গতকাল শনিবার দেশের পশ্চিমাঞ্চলীয় শহর কালিতে এই অনুষ্ঠানটি আয়োজিত হয়। এতে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই, চিলির প্রেসিডেন্ট হোসে আন্তোনিও কাস্ত এবং ইকুয়েডরের প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া উপস্থিত ছিলেন।
গত ২১ জুন অনুষ্ঠিত রান-অফ নির্বাচনে ৪৯.৬ শতাংশ ভোট পেয়ে দে লা এসপ্রিয়েলা জয়লাভ করেন। ৪৮ বছর বয়সী দে লা এসপ্রিয়েলা প্রথা ভেঙে রাজধানী বোগোতার পরিবর্তে কলম্বিয়ার অস্থিতিশীল দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কালিতে শপথ অনুষ্ঠানের আয়োজন করেন। যা সশস্ত্র গোষ্ঠীর সাথে সরকারের সঙ্ঘাতের ধকল দীর্ঘকাল ধরে এই শহরটিকেই সবচেয়ে বেশি সইতে হয়েছে।



