স্কারলেট ম্যাকাও

জানা-অজানা

Printed Edition
স্কারলেট ম্যাকাও
স্কারলেট ম্যাকাও

ছোট্ট বন্ধুরা,

তোমরা অনেক পাখির নাম শুনেছ এবং দেখেছ। স্কারলেট ম্যাকাওয়ের নাম শুনেছ কি? নাম হয়তো শুনে থাকবে। বাস্তবে দেখনি, তাই না? তবে টেলিভিশনের পর্দায় দেখলে দেখতেও পারো। স্কারলেট ম্যাকাও একটি বিদেশী পাখি। দেখতে খুবই সুন্দর। বর্ণিল বা রঙিন পাখি হিসেবে দক্ষিণ আমেরিকা মহাদেশে এটি বেশ পরিচিত। এটি আমেরিকার উষ্ণমণ্ডলীয় চিরহরিৎ বনের দেশজ পাখি। দক্ষিণ-পূর্ব মেক্সিকো থেকে আমাজনীয় পেরু ও বলিভিয়ায় এ পাখি দেখা যায়। কোইয়া দ্বীপেও এ পাখি রয়েছে। স্কারলেট ম্যাকাও হন্ডুরাসের জাতীয় পাখি।