ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)-এর মধ্যে গ্রাহক সেবা বিষয়ে একটি করপোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় ইসলামী ব্যাংকের সব শাখা, উপশাখা এবং ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম সেলফিন, এমক্যাশ ও আই ব্যাংকিংয়ের মাধ্যমে সিটি করপোরেশনের সব পরিষেবার ফিস প্রদান করা যাবে। মঙ্গলবার ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মো: ওমর ফারুক খাঁন ও ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামানের উপস্থিতিতে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো: মাহবুব আলম ও ডিএনসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা মুহাম্মদ হাবিবুল আলম এ সমঝোতা স্মারকে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। এ সময় ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো: মজনুজ্জামান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো: আবুল হাসান ও মো: আব্দুলাহেল বাকি এবং সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো: মাইনুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।
ইসলামী ব্যাংক ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মধ্যে চুক্তি
Printed Edition



