কর্মী ছাঁটাই ও বাজেট কমানোর ঘোষণা জাতিসঙ্ঘের

Printed Edition

আলজাজিরা

আগামী বছর নিজেদের বাজেট ১৫ দশমিক ১ শতাংশ কমানো এবং ১৮ দশমিক ৮ শতাংশ কর্মীকে ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছেন জাতিসঙ্ঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। দাতা দেশগুলোর কাছ থেকে পাওনা এক দশমিক ৫৯ ট্রিলিয়ন ডলার পৌঁছায় নিজেদের বাজেট কমাতে বাধ্য হচ্ছে জাতিসঙ্ঘ। সংস্থাটি মূলত সদস্য দেশগুলোর দানের টাকায় চলে। কিন্তু উন্নত বিশ্বের দেশগুলোর যে পরিমাণ অর্থ দেয়ার কথা তারা সেটি দিচ্ছে না। এতে করে সদস্যদের কাছে জাতিসঙ্ঘের পাওনা দুই ট্রিলিয়ন ডলারের দিকে যাচ্ছে।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার (২০২৬ সালের বাজেট ঘোষণা করেন গুতেরেস। এতে বাজেট ধরা হয়েছে তিন দশমিক ২৪ বিলিয়ন ডলার, যা ২০২৫ সাল থেকে ৫৭৭ মিলিয়ন ডলার কম। জাতিসঙ্ঘের আলাদা একটি বিবৃতিতে বলা হয়েছে যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, মেক্সিকোর মতো দেশগুলো অর্থ না দেয়ায় অর্থসঙ্কট দেখা দিয়েছে। মোট বাজেট কমানোর ঘোষণা দিলেও ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ-এর বাজেট আগের মতোই থাকবে।