বগুড়ায় ইবতেদায়ি মাদরাসা শিক্ষক পরিষদের দোয়া

Printed Edition

বগুড়া অফিস

বগুড়ায় বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক পরিষদ, জেলা শাখার উদ্যোগে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত রোববার শহরের শহীদ টিটু মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব শামছুল আলম সভাপতিত্ব করেন।