শোক সংবাদ

আলী আহমদ পাটোয়ারী

Printed Edition

জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য প্রফেসর আলী আহমদ পাটোয়ারী (৭৫) বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ঢাকার ইবনে সিনা হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। রোববার বাদ আসর স্থানীয় কলাকোপা ইসলামীয়া মাদরাসা মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। জেলা জামায়াতের আমির মাস্টার রুহুল আমিন ভুঁইয়াসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা এ সময় উপস্থিত ছিলেন। হাজিরহাট উপকূল সরকারি ডিগ্রি কলেজ বাংলা বিভাগের সাবেক প্রধান ছিলেন তিনি। এর আগে হাজিরহাট কামিল মাদরাসায় একই বিষয়ে অধ্যাপনা করেন তিনি। কমলনগর (লক্ষ্মীপুর) সংবাদদাতা।