গ্রিনল্যান্ড নিয়ে ফের বিতর্ক উসকে দিলেন ট্রাম্প

Printed Edition

আলজাজিরা

ডেনমার্কের আধা-স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডের মালিকানা ও নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে তীব্র বিতর্কের জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত মঙ্গলবার তিনি দাবি করেছেন, গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ ডেনমার্কের হাতে নয়, বরং যুক্তরাষ্ট্রের হাতে থাকা উচিত। তুরস্কে ন্যাটোর শীর্ষ সম্মেলনের ঠিক আগমুহূর্তে ট্রাম্পের এই মন্তব্য জোটের মিত্র দেশগুলোর মধ্যে বড় ধরনের কূটনৈতিক উত্তেজনা ও টানাপড়েন তৈরি করেছে।

তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগানের সাথে দ্বিপক্ষীয় বৈঠকের সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প গ্রিনল্যান্ড ইস্যুতে তার অনড় অবস্থানের কথা জানান। ট্রাম্পের মতে, এই ইস্যুটি ন্যাটোর সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করছে। তিনি অভিযোগ করেন, ডেনমার্ক গ্রিনল্যান্ডের সুরক্ষায় বা সহায়তায় কোনো অর্থ ব্যয় করে না। ট্রাম্প আরো বলেন, ‘এটি যুক্তরাষ্ট্রের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। তা ছাড়া অঞ্চলটি চীন ও রাশিয়ার জাহাজ দ্বারা পরিবেষ্টিত হয়ে পড়ছে, যা কোনোভাবেই হতে দেয়া যায় না।’