এসআইবিএল সিকিউরিটিজের বোর্ড সভা অনুষ্ঠিত

Printed Edition
এসআইবিএল সিকিউরিটিজের বোর্ড সভা অনুষ্ঠিত
এসআইবিএল সিকিউরিটিজের বোর্ড সভা অনুষ্ঠিত

সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির আওতাধীন এসআইবিএল সিকিউরিটিজ লিমিটেডের ৭৪তম বোর্ড সভা গত ২৮ জুন ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের প্রশাসক ও এসআইবিএল সিকিউরিটিজের চেয়ারম্যান জনাব মো: আবুল বসার। সভায় এসআইবিএল সিকিউরিজের পরিচালক ও সহযোগী প্রশাসক আছাদুল মোস্তফা, হাম্মাদা আব্দুল আতি, ড. মোহাম্মদ বজলুল করীম, রওশন আক্তার, এসআইবিএল সিকিউরিটিজের সিইও মোহাম্মদ শোয়েব, এফসিএ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।