রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা
সিরাজগঞ্জের রায়গঞ্জে ১১২ জন অনগ্রসর কৃষকের মধ্যে উন্নতজাতের ক্রসব্রিড বকনা বাছুর ও উপকরণ বিতরণ করেছে উপজেলা প্রাণিসম্পদ দফতর। গতকাল বুধবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানার সভাপতিত্বে ও প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আমিনুল ইসলামের সঞ্চালনায় ভেটেরিনারি হাসপাতাল চত্বরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন- রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম, রায়গঞ্জ থানার ওসি কে এম মাসুদ রানা, উপজেলা যুবদলের সভাপতি আব্দুর রাজ্জাক রানা প্রমুখ।



