অরোরা স্পেশালাইজড হাসপাতাল ও উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

Printed Edition

অরোরা স্পেশালাইজড হাসপাতাল লিমিটেড এবং উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ইউনিভার্সিটি অব ঢাকার মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

হাসপাতালের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ডা: এন সাজ্জাদ, পরিচালক, বিজনেস ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট এবং উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন মুহাম্মদ আরিফুর রহমান, প্রিন্সিপাল (অ্যাক্টিং)।

এই সমঝোতা স্মারকের আওতায় উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যরা অরোরা স্পেশালাইজড হাসপাতাল লিমিটেডের বিভিন্ন বিশেষায়িত চিকিৎসাসেবায় নির্ধারিত করপোরেট ডিসকাউন্ট, বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধা এবং অগ্রাধিকারভিত্তিক চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন।

অনুষ্ঠানে অরোরা স্পেশালাইজড হাসপাতাল লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন গোলাম রাকিব, ডেপুটি জেনারেল ম্যানেজার; মাইন উদ্দিন আকাশ, ম্যানেজার (অ্যাডমিন); মিরাজুল ইসলাম মিরাজ, ডেপুটি ম্যানেজার ও ইন-চার্জ, বিজনেস ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট; আব্দুল্লাহ আল-মামুন, এক্সিকিউটিভ (করপোরেট মার্কেটিং); এবং জাফর উল্লাহ, সিনিয়র ম্যানেজার (এইচআরডি)।

উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন এ কে এম আব্দুল মতিন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অব ইংলিশ; আব্দুল করিম শাহীন, লেকচারার, ডিপার্টমেন্ট অব ইসলামিক স্টাডিজ; এবং নিপা দত্ত, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার। বিজ্ঞপ্তি।