রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি এবং বাংলাদেশ স্কাউটসের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। গতকাল বুধবার রাজধানীর বাংলাদেশ স্কাউট ভবনের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো: ওয়াহিদুল ইসলাম এবং বাংলাদেশ স্কাউটসের নির্বাহী পরিচালক মো: শামসুল হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ স্কাউটসের ট্রেজারার এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক ড. খান মইনুদ্দীন আল মাহমুদ সোহেল। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ব্যাংকের মহাব্যবস্থাপক মো: মইনুদ্দিন মাসুদ, তানভীর হাসনাইন মঈন, উপমহাব্যবস্থাপক মো: মনিরুজ্জামান, এস এম রোকনুজ্জামান, মো: আনিছুর রহমান, মো: আবদুল মান্নান মিয়া, স্কাউটসের যুগ্ম নির্বাহী পরিচালক আবুল হাসনাত মো: মুহসিনুল ইসলাম ও মো: রুহুল আমিনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই সমঝোতা স্মারকের আওতায় বাংলাদেশ স্কাউটসের কর্মকর্তা ও কর্মচারীরা রূপালী ব্যাংক থেকে স্বল্প সুদ ও সহজ শর্তে সাধারণ গৃহনির্মাণ ঋণ সুবিধা গ্রহণ করতে পারবেন। বিজ্ঞপ্তি।
রূপালী ব্যাংক ও বাংলাদেশ স্কাউটসের মধ্যে সমঝোতা স্মারক সই
Printed Edition



