ফটিকছড়ি (চট্টগ্রাম) সংবাদদাতা
মাদরাসায় শুধু দ্বীনি শিাই দেয়া হয় না, এখানে একই সাথে আধুনিক, বৈজ্ঞানিক ও প্রকৌশল বিদ্যাও অর্জিত হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক প্রফেসর ডা: আবু আজম। তিনি বলেন, পাইন্দং হেদায়তুল ইসলাম আলিম মাদরাসার শিার্থীরা আজ ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক ও ব্যাংকারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেক্টরে দেশ-বিদেশে সুনামের সাথে দায়িত্ব পালন করছেন।
গত বৃহস্পতিবার চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহ্যবাহী পাইন্দং হেদায়তুল ইসলাম আলিম মাদরাসার নবনির্মিত তোরণ উদ্বোধন উপলে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাদরাসা মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি আরো বলেন, এই অঞ্চলের সন্তানরা এই দ্বীনি বিদ্যাপীঠ থেকে জ্ঞান অর্জন করে দেশ ও সমাজের নানা স্তরে নেতৃত্ব দিচ্ছেন, যা শিা বিস্তারে এক অনন্য দৃষ্টান্ত। মাদরাসার অধ্য মুহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ও রূপালী ব্যাংকের সাবেক ডিএমডি কথাসাহিত্যিক নাসের রহমান এবং পাইন্দং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম ছরওয়ার হোসেন স্বপন। অনুষ্ঠানে মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ নাছির উদ্দীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য রাখেন।



