প্রথমবার একসাথে গাইলেন ন্যান্সি-ইমন খান

Printed Edition
প্রথমবার একসাথে গাইলেন ন্যান্সি-ইমন খান
প্রথমবার একসাথে গাইলেন ন্যান্সি-ইমন খান

বিনোদন প্রতিবেদক

এই প্রথমবার একসাথে গাইলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যান্সি এবং ফোক সম্রাট ইমন খান। সালাউদ্দিন সাগরের কথায় গানটির সুর সংগীত করেছেন ফরহাদ। গানের শিরোনাম ‘তোমার চোখে কি যে মায়া’ গানটির প্রযোজনা করেছেন ইমন খান এন্টারটেইনমেন্ট। ন্যান্সির সঙ্গে একসাথে দ্বৈত গান গেয়ে আবেগ আপ্লুত ইমন খান।

তিনি বলেন, ন্যান্সি আপা অসাধারণ মানুষ। আমি এই প্রথমবার ন্যান্সি আপার সঙ্গে গান করেছি, এটা আমার দারুণ ভালো লাগার। গানের কথাগুলো বেশ সুন্দর। গানটি অচিরেই একটি মিউজিক ভিডিওসহ প্রকাশ হবে। আশা করছি গানটি সবার ভালো লাগবে।

ইমন খান এছাড়াও বিভিন্ন কোম্পানিতে একাধিক গান নিয়ে ব্যস্ত রয়েছেন। গত দুই মাসে ভয়েস দিয়েছেন ১৫০ টিরও বেশি গানে।