ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র-শিক্ষক মিলনায়তনে ইংরেজি, ইইই এবং সমাজবিজ্ঞান বিভাগের নবাগত শিক্ষার্থীদের নবীণ বরণ গত ১৫ নভেম্বর অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. জাহিদুল ইসলাম। ট্রেজারার অধ্যাপক ড. এ. টি. এম. মাহবুবুর রহমান সরকারের সভাপতিত্বে নবীন বরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এ্যাডভোকেট শাহেদ কামাল পাটোয়ারী, প্রাক্তণ প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. গনেশ চন্দ্র সাহা, প্রক্টর অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন, ছাত্র-কল্যাণ উপদেষ্টা অধ্যাপক মুহাম্মাদ শাহ আলম চৌধুরীসহ বিভিন্ন অনুষদের ডীন ও বিভাগীয় প্রধান।



