আল্লাহ পাক পবিত্র মেরাজুন্নবীর রাতে নবীজিকে সাত আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা অতিক্রম করে আরশে আজিমে নিয়ে যান এবং মুসলিম সমাজ তথা মানব সভ্যতার ভবিষ্যৎ নির্মাণের জন্য অমূল্য শিক্ষা ও নির্দেশনা প্রদান করেন। এসব শিক্ষা ও নির্দেশনা আমাদের জাতীয় শিক্ষাব্যবস্থায় রূপায়নের মাধ্যমে সুন্দর মানুষ ও আদর্শ সমাজ গঠন এবং জাতীয় জীবনকে আদর্শিক চেতনায় গতিশীল রাখা সম্ভব। ইসলামী ঐক্য আন্দোলন ঢাকা মহানগরী শাখার উদ্যোগে পবিত্র মেরাজুন্নবী সা: উপলক্ষে গত ১৭ শনিবার তোপখানা রোডস্থ শিশুকল্যাণকেন্দ্রে আয়োজিত আলোচনা সভায় আলোচকরা এ কথা বলেন।
ঢাকা মহানগরী শাখার সাবেক আমির মাওলানা আমিনুল ইসলামের সভাপতিত্বে ‘পবিত্র মেরাজুন্নবী সা:-এর শিক্ষা, জাতীয় শিক্ষা ব্যবস্থায় তার বাস্তবায়ন’ শীর্ষক এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দলের আমির ড. মাওলানা মুহাম্মদ ঈসা শাহেদী।
সেক্রেটারি জেনারেল ড. মুহাম্মদ এনামুল হক আজাদের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন ড. মোহাম্মদ ইসমাঈল হোসেন, অধ্যক্ষ এস এম আবদুল হামিদ, মওলানা ইসলমাঈল ফারুক, অধ্যক্ষ মওলানা রফিকুল ইসলাম খান, ড. মুহাম্মদ লোকমান হাকিম, মওলানা আমীরুল ইসলাম, ড. মুহাম্মদ নজরুল ইসলাম, মওলানা শাহ জালাল, অধ্যাপক আবদুস সামাদ জিহাদী ও মওলানা ইউসুফ সিদ্দিকী, মওলানা মুখতার আহমদ, মওলানা খলিলুর রহমান শাহরিয়ার, মওলানা খন্দকার রফিকুল ইসলাম। বিজ্ঞপ্তি।



