নিজস্ব প্রতিবেদক
থাইল্যান্ডের শ্রমবাজারে বাংলাদেশীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে দেশটির সিনেট স্ট্যান্ডিং কমিটি অন লেবারের আট সদস্যের প্রতিনিধি দল বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালকের দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে। গত ১২ আগস্ট বোয়েসেল কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, থাইল্যান্ডের সিনেট স্ট্যান্ডিং অন লেবারের চেয়ারম্যান মি. নিরুতি সুত্তিনন প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। অপর দিকে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক বোয়েলস প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
সভায় বোয়েসেলের মাধ্যমে বিভিন্ন দেশে স্বচ্ছ, সৃশৃঙ্খল, নিরাপদ ও স্বল্প ব্যয়ে দ কর্মী পাঠানো বিদ্যমান মডেল সম্পর্কে থাই প্রতিনিধি দলকে অবহিত করা হয়। বোয়েসেলের এ মডেল সম্পর্কে প্রতিনিধি দলটি সন্তোষ প্রকাশ করেন এবং নৈতিক ও নিরাপদ অভিবাসন নিশ্চিতে এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান।
সভায় থাইল্যান্ডের নির্মাণ, কৃষি এবং পর্যটন ও আতিথেয়তা খাতে বাংলাদেশীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য দেশটির সিনেট স্ট্যান্ডিং কমিটি অন লেবারের প্রতি বোয়েসেলের প থেকে অনুরোধ জানানো হয়। এ সময় বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক জানান, থাইল্যান্ডের শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মী পাঠানোর আগে তাদের কারিগরি প্রশিণ, ভাষা শিা এবং প্রয়োজনীয় ওরিয়েন্টেশন প্রদান করা হবে।


