সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের আলোচনা সভা অনুষ্ঠিত

Printed Edition

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বেলা ১১টায় স্টেশন রোড ইউনিয়নের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সভাপতি ও নয়া দিগন্তের জেলা প্রতিনিধি অধ্যাপক সাদাকাত আলী খান ও সঞ্চালনা করেন ইউনিয়নের সহসভাপতি এনটিভি স্টাফ রিপোর্টার (দিনাজপুর) মো: ফারুক হোসেন।

সভায় বক্তব্য রাখেন ইউনিয়নের সাধারণ সম্পাদক আমার দেশ পার্বতীপুর উপজেলা প্রতিনিধি মাহফিজুল ইসলাম রিপন, সহ-সাধারণ সম্পাদক আমার দেশের দিনাজপুর জেলা প্রতিনিধি মাহবুবুল হক খান, অর্থ সম্পাদক ডেইলি টাইমস অব বাংলাদেশের জেলা প্রতিনিধি এম এ সালাম, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্রের (আসক) জেলা কমিটির সভাপতি মো: আবু তাহের, সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম, ইউনিয়নের সদস্য মো: রাজু ও মোছা: তহমিনা বেগম বিলকিস।

আলোচনা সভায় বক্তারা বলেন, আর যেন কোন শাসক দেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে না পারে সে ব্যাপারে সকলকে সচেতন থাকতে হবে। সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যের কোন বিকল্প নেই। তাই নিজেদের সব ভেদাভেদ ভুলে সবাইকে একসাথে কাজ করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন, সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সদস্য মিজানুর রহমান মিজান, নুর ইসলাম, দৈনিক দিনকালের জেলা প্রতিনিধি লুৎফুর রহমান লাইসুর, জাহিদ হোসেন, ইসমাঈল হোসেন সাগর প্রমুখ।

উল্লেখ্য, ১৯৭৫ সালের ১৬ জুন শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন একদলীয় বাকশাল সরকার গণমাধ্যমের কণ্ঠরোধে নাৎসি কায়দায় সরকারি প্রচারপত্র হিসেবে তাদের অনুগত চারটি সংবাদপত্র রেখে বাকি সব পত্রিকা বন্ধ করে দেয়। সেই থেকে ১৬ জুন সংবাদপত্রের কালো দিবস হিসাবে পালন করা হয়।