বিনোদন প্রতিবেদক
পরিচালক কচি খন্দকার ও অভিনেতা মোশাররফ করিমের সম্পর্ক বহু দিনের। পর্দার বাইরে তাদের বন্ধুত্ব যেমন গভীর, কাজেও দু’জনের রসায়ন অসাধারণ। কচির পছন্দের শিল্পীদের তালিকায় শীর্ষে সবসময়ই থাকেন মোশাররফ। পরিচালকের বেশির ভাগ কাজেই তাকে দেখা যায়। বেশ কিছু দিন ধরেই গুঞ্জন ছিল নাটক ও টেলিফিল্মের পর এবার সিনেমা নির্মাণে আসছেন কচি খন্দকার আর তাতে অভিনয় করবেন মোশাররফ করিম। অবশেষে সে অপেক্ষার অবসান ঘটছে। আগামী বছরের মাঝামাঝি শুরু হতে যাচ্ছে কচি খন্দকারের নতুন সিনেমা ‘মাই ডিয়ার ফুটবল’-এর শুটিং, যেখানে কেন্দ্রীয় চরিত্রে থাকছেন মোশাররফ করিম। পরিচালক জানান, এটি হবে মফস্বলের গল্প। এ গল্পে ফুটবলের প্রতি মানুষের আবেগ ফুটে উঠবে। তিনি বলেন, ‘এ সিনেমা তৈরি হবে মফস্বলের গল্প নিয়ে। যাতে উঠে আসবে ফুটবলের প্রতি মানুষের ভালোবাসার গল্প। ফুটবলের প্রতি আমার ভালোবাসা ছোটবেলা থেকে। বাবা ফুটবল খেলতেন। সেখান থেকেই এ খেলার প্রতি দুর্বলতার শুরু। সিনেমাটি নিয়ে মোশাররফ করিমের সাথে কথা হয়েছে। আশা করছি, দারুণ অভিনয় দিয়ে মুগ্ধ করবে সে।’ সিনেমায় অন্যান্য অভিনয়শিল্পী নিয়েও কথা চলছে বলে জানান কচি। সবকিছু ঠিক থাকলে এ বছরের শেষ দিকে সংবাদ সম্মেলনের মাধ্যমে দেয়া



