সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে। ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ সেøাগানকে সামনে রেখে সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির এক হাজারটি গাছের চারা রোপণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এস এম আবু জাফর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমিন এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো: শফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন। এ সময় ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম সেন্ট্রাল রিজিওনাল হেড এবং আগ্রাবাদ শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সালামাত উল্লাহ, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও চকবাজার শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আরিফুর রহমান, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও হালিশহর শাখার ব্যবস্থাপক মোহাম্মদ ফোরকানসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।



