জয়পুরহাটের কালাই উপজেলার বৈরাগীহাট রাঘবপুরে গতকাল শুক্রবার দুপুরে কানমোনা-হারাবতি খালের পরিচালন ও রক্ষণাবেক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী। এ সময় জয়পুরহাট জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন, কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা, কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক মো: ইব্রাহিম হোসেন, যুগ্ম আহ্বায়ক মওদুদ আলম, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম সরকার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। কালাই (জয়পুরহাট) সংবাদদাতা



